গোপনীয়তা নীতি

সহজ ভাষায়: কী রাখা হয়, কেন, কে দেখতে পারে, আর কীভাবে মুছবেন।

কী রাখা হয়

Account-এর জন্য নাম, email আর password (এনক্রিপ্ট করা hash); plan-এর জন্য জন্ম তারিখ, লিঙ্গ, উচ্চতা, ওজন, লক্ষ্য, চলাফেরা, যন্ত্রপাতি, খাবারের পছন্দ আর স্বাস্থ্য প্রশ্নের উত্তর; আর আপনি যা লেখেন — খাবার, পানি, স্টেপ, workout, ওজন। ফোন নম্বর, লোকেশন বা ছবি নেওয়া হয় না।

কেন

শুধু আপনার plan হিসাব করতে, খাতা দেখাতে আর plan নিরাপদ রাখতে। স্বাস্থ্য প্রশ্নের উত্তর দিয়ে শুধু ঠিক করা হয় কোন feature আপনার জন্য নিরাপদ; app কোনো রোগ নির্ণয় করে না।

কে দেখতে পারে

শুধু আপনি। Admin-রা খাবারের তালিকা ঠিক করতে পারেন আর মোট কতজন ব্যবহার করছেন সেই সংখ্যা দেখেন, কিন্তু কারো খাতা দেখার কোনো ব্যবস্থা নেই। আপনার তথ্য বিক্রি বা কারো সাথে ভাগ করা হয় না।

কোথায় থাকে

Tufan Studio-র নিজের server-এ, HTTPS দিয়ে। কোনো বিজ্ঞাপন, analytics বা tracker নেই। Login-এর cookie ছাড়া আর কোনো cookie নেই।

কতদিন থাকে

Account যতদিন আছে। Account মুছলে সঙ্গে সঙ্গে বন্ধ হয় আর 30 দিনের মধ্যে সব তথ্য মুছে যায়। Server-এর backup ঘুরে ঘুরে নতুন হয়, তাই মুছে ফেলা তথ্য 6 মাসের মধ্যে backup থেকেও চলে যায়।

আপনার হাতে যা আছে

Settings থেকে যেকোনো সময় সব তথ্য download (JSON + CSV), উত্তর বদলানো, বা account মুছে ফেলা যায়।

Email

শুধু account-এর কাজে: email নিশ্চিত করা আর password বদলানো। ভবিষ্যতে reminder যোগ হলে সেটা আপনি চালু করলে তবেই আসবে।

যোগাযোগ

প্রশ্ন বা অনুরোধ থাকলে লিখুন: info@tufanstudio.net

শেষ হালনাগাদ: সেপ্টেম্বর 2026। প্রকাশের আগে বাংলাদেশের প্রচলিত নিয়মের সাথে মিলিয়ে দেখা হবে।